তড়িৎ প্রবাহ ও এর দিক

তড়িৎ প্রবাহ (Electric Current) কী?

মনে করো, একটা সরু পাইপ দিয়ে পানি যাচ্ছে। এখন পাইপ দিয়ে কতটুকু পানি যাচ্ছে সেটাকে আমরা যেমন পানির প্রবাহ বলি, তেমনি একটা তারের ভেতর দিয়ে যখন চার্জ (মূলত ইলেকট্রন) দৌড়াদৌড়ি করে, তখন তাকে আমরা তড়িৎ প্রবাহ বলি।

সহজ কথায়, কোনো কিছুর ভেতর দিয়ে ইলেকট্রনের এই দৌড়ানিই হলো কারেন্ট।

সূত্র:

কারেন্ট মাপার জন্য আমাদের একটা ছোট সূত্র আছে।

I=Qt

এখানে,
I = তড়িৎ প্রবাহ (কত জোরে কারেন্ট যাচ্ছে)।
Q = মোট চার্জ (কতগুলো ইলেকট্রন যাচ্ছে)।
t = সময় (কতক্ষণ ধরে যাচ্ছে)।

উদাহরণ: ধরো, একটা তারের মধ্য দিয়ে 2 সেকেন্ডে 10C চার্জ প্রবাহিত হলো। তাহলে কারেন্ট কত হবে?
খুবই সহজ, I=102=5A। এই A মানে হলো অ্যাম্পিয়ার, যা কারেন্টের একক।

দিক নিয়ে যত কনফিউশন (Direction of Current)

এই জায়গাটাতেই সবাই একটু প্যাঁচ লাগিয়ে ফেলে। চলো ক্লিয়ার করি।

১. পুরানো ধারণা: অনেক বছর আগে বিজ্ঞানীরা ভাবতেন তড়িৎ প্রবাহিত হয় পজিটিভ (+) দিক থেকে নেগেটিভ () দিকে। এটাকে বলা হয় 'প্রথাগত দিক'।
২. আসল সত্য: পরে দেখা গেল, আসলে পজিটিভ কিছু নড়াচড়া করে না, বরং ইলেকট্রন নেগেটিভ () থেকে পজিটিভ (+) দিকে দৌড়ায়।

তাহলে আমরা কোন দিকে ধরবো?
এখনো আমরা অংক করার সময় বা সার্কিট আঁকার সময় পজিটিভ থেকে নেগেটিভ দিকেই কারেন্টের দিক ধরি। জাস্ট মনে রাখবে, ইলেকট্রন যেদিকে যায়, কারেন্ট তার উল্টো দিকে যায়।

ধরো, তুমি রাস্তা দিয়ে হেঁটে সামনে যাচ্ছ, আর তোমার পায়ের নিচের ধুলোবালি বাতাসের ধাক্কায় পেছনে যাচ্ছে। তুমি হলে ইলেকট্রন, আর ধুলোবালি যেদিকে যাচ্ছে সেটা হলো কারেন্টের দিক।

তড়িৎ প্রবাহ কি ভেক্টর নাকি স্কেলার?

এটা একটা মজার প্রশ্ন। কারেন্টের একটা নির্দিষ্ট দিক আছে, তাও কিন্তু এটা স্কেলার রাশি

কেন? কারণ ভেক্টর রাশি হতে হলে তাকে ভেক্টরের যোগের নিয়ম মেনে চলতে হয়। কিন্তু কারেন্টের বেলায় সেটা হয় না। ধরো, একদিক থেকে 3A কারেন্ট এলো আর অন্যদিক থেকে 2A কারেন্ট এলো, তারা যেভাবেই আসুক না কেন, মিলে গিয়ে 5A-ই হবে। তারা সাধারণ পাটিগণিতের নিয়ম মানে, তাই কারেন্ট হলো স্কেলার রাশি।

মনে রাখার শর্টকাট

Powered by Forestry.md